বাউবির ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অতিদ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি কারিগরি পরিদর্শনে পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন ‘মল্লিকা’ ব্যবহার অনুপযোগী ও অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমানের সই করা এক অফিস আদেশে তৃতীয়বারের মতো সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আগেও একাধিক নির্দেশনার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভবনগুলোতে অবস্থানরত শিক্ষার্থীসহ সবাইকে ভবন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কিছু শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থান করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
এমন অবস্থায় শিক্ষার্থীদের জীবন ও সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো, পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন মল্লিকা থেকে দ্রুত সরে যাওয়ার জন্য পুনরায় কঠোর নির্দেশনা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সতর্ক করে আরও জানিয়েছে, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এ অবস্থায় এই নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থী যদি এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থান করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তবে এর দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







